IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে চাচ্ছে,হেফাজতের কাঁধে ভর করে

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে চাচ্ছে,হেফাজতের কাঁধে ভর করে

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, হেফাজতে ইসলামের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চাচ্ছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সরকারের পতন ঘটাতে চাচ্ছে। আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

তিনি বলেন, সরকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ, তাদের বাংলার মাটি থেকে নির্মূল করা হবে।

শুক্রবার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে হাওরে ‘বোরো ধান কর্তন উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বানিয়াচং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, হেফাজতের শিকড় যত গভীরেই হউক, তার মূল উৎপাটন করা হবে। আমরা যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করেছি, তেমনিভাবে তাদের (হেফাজত) বাংলার মাটিতে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং বিচার করা হবে।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, হাওরে বোরো ধানের উৎপাদন বাড়াতে বর্তমান সরকার নানামুখী কর্মসূচির গ্রহণ করেছে। হাওরে সেচ সুবিধা বাড়াতে খাল খনন করা হচ্ছে এবং ধানের উৎপাদন বাড়াতে উন্নত জাতের বীজ, সার, কীটনাশকসহ কৃষকদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, এমন দাম দিব যাতে কৃষকরা খরচ তুলেও লাভ করতে পারে। কৃষক যাতে এক হাজার টাকার কম না পায় সেই দামে আমরা ১৪ লাখ টন ধান কিনব। এবারের মৌসুমে সফলভাবে বোরো ধান ঘরে তুলতে পারলে করোনাকালেও দেশে খাদ্যের কোনো সংকট হবে না বলেও জানান তিনি।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, ব্রির ডিজি ড. মো. শাহজাহান কবীর, পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মো. তমিজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ধান কাটায় এগিয়ে আসার ও এ বিষয়ে যার যার অবস্থান থেকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান কৃষিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31