IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে নির্বাচন থেকে সরে গেছে

বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে নির্বাচন থেকে সরে গেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

কাদের বলেন, সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি এখন সত্য প্রকাশ করতেও ভুলে গেছে। দেশের লড়াকু জনমানুষের আর্থ সামাজিক সফলতাকেও অস্বীকার করছে তারা।

তিনি বলেন, দেশের ইতিহাসে বিএনপির শাসনকালেই দুর্নীতি আর অনিয়মের বীজ রুপিত হয়। তারাই অনিয়ম, দুর্নীতি এবং দুঃশাসনের ধারক-বাহক ও পৃষ্ঠপোষকতা দানকারি।

তিনি আরো বলেন, বিএনপির রাজনৈতিক মানস জুড়ে অনিয়ম আর সম্পদ লুন্ঠনের প্রতিচ্ছবি। তাইতো তারা হেলুসিনেশনে ভুগছে। বিএনপি ক্ষমতার জন্য যত অন্ধকার পথ রয়েছে সবই চর্চা করেছে এবং করছে। জনগণ বিএনপিকে চিনতে দেরি করলেও এখন তাদের আসল চেহেরা জনগণের কাছে স্পষ্ট।

সাম্প্রদায়িকতা, ভারত বিরোধিতা, ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার, মিথ্যাচার বিএনপি এখন হালে পানি পাচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশ-বিদেশে চলছে নানান ষড়যন্ত্র।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতার জন্য স্বাধীন রাষ্ট্রকেও দুর্বল করতে চায়। তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে গিয়ে দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করছে। তারা সরকারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অচল ও অন্তঃসারশূণ্য এবং ঢালাও অভিযোগ আনছে।

তিনি আরো বলেন, হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি মরিয়া তাই তারা দেশকে আবারও অন্ধকারের গহীনে নিয়ে যেতে চায়, কিন্তু জনগণ বিএনপিকে সে সুযোগ আর দিবে বলে মনে হয় না।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে বাজেট বাস্তবায়ন দক্ষতা। হকার্স লীগের আহবায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ হকার্স লীগের নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31