IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে করোনায় আরও ৬ হাজারের বেশি মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় আরও ৬ হাজারের বেশি মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৬ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৫২৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৫ হাজার ২৯৩ জন।

মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে সোমবার (২৮ জুন) ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬ জনের মৃত্যু এবং ৩ লাখ ১৫ হাজার নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৭৯৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার ১৮৪ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ২৫৫ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৬৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৫৯৫ জন। অপরদিকে, সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৮৪৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার ২০৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ২০২ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৩২৯ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31