IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরান

মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল বলে জানানো হয়েছে।

ইরানের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জানান, ইসরায়েলি এজেন্টদের আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, মোসাদ এজেন্টদের ইরানের পশ্চিম সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

ওই এলাকায় ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর নজরদারি ছিল। তবে ঠিক কোথা থেকে এবং কতজনকে আটক করা হয়েছে তার সঠিক সংখ্যা জানাননি ইরানের এই গোয়েন্দা কর্মকর্তা।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গ্রেনেড, উইনচেস্টার শটগান, কালাশনিকভ রাইফেল এবং প্রচুর পরিমাণ গুলি। গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জানান, এসব অস্ত্রের কিছু কিছু দাঙ্গা সৃষ্টির কাজে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, মোসাদ এজেন্টরা এসব অস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং গুপ্তহত্যা পরিচালনার পরিকল্পনা নিয়েছিল।

ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরো জানান, গত জুন মাসে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিভিন্ন অংশে অন্তর্ঘাতমূলক তৎপরতা পরিচালনার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু তাদের সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বরং ইসরায়েলি নেটওয়ার্ককে তারা নির্মূল করতে সক্ষম হয়েছেন।-পার্স ট্যুডে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31