IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্ব বিবেককে নাড়া দেওয়া সেই আফগান শিশু কোথায়?

বিশ্ব বিবেককে নাড়া দেওয়া সেই আফগান শিশু কোথায়?

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে পালাতে মরিয়া হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষ। ঠাসাঠাসি করে বিমানে উঠে পালতে গিয়ে কাবুল বিমানবন্দরে বিভিন্ন করুণ দৃশের অবতারণা হয়েছিল।

তবে কাবুল বিমানবন্দরের একটি দৃশ দেখে থমকে গিয়েছিলেন বিশ্ববাসী। ১৯ আগস্ট কাবুল থেকে পালাতে মরিয়া এক আফগান বিমানবন্দরের দেয়ালে কাঁটাতারের ওপর দিয়ে দুগ্ধপোষ্য শিশুকে এক মার্কিন সেনার হাতে হাতে তুলে দেন। ছবিটি দাগ কাটে বিশ্ববাসীর হৃদয়ে। শিশুটি শেষ পর্যন্ত নিরাপদে মা-বাবার কাছে পৌঁছাতে পেরেছে কী না তা নিয়েও কৌতুহল ছিল মানুষের মনে।

সেই শিশুটি মা-বাবার কাছে পৌঁছেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মা-বাবার সঙ্গে শিশুটি ভালো আছে বলে এক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

শিশুটির বাবা হামিদ জানান, শিশুটির বয়স এখন আট সপ্তাহ। শিশুটিকে মার্কিন সেনাদের হাতে তুলে দেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৬ দিন।

হামিদ পাঁচ বছর ধরে মার্কিন বাহিনীর হয়ে দোভাষীর কাজ করেছেন। আগস্ট মাসের শুরু থেকেই তিনি কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছেন। এমনকি নিজের প্রথম সন্তানের জন্মের সময়ও যেতে পারেননি তিনি। তালেবান কাবুলের কাছে চলে আসায় ১২ আগস্টের মধ্যে তিনি বুঝতে পারেন তাদের আফগানিস্তান ছেড়ে পালাতে হবে।

তার স্ত্রী সাদিয়া ১৬ দিন বয়সী মেয়ে লিরাকে নিয়ে ১৯ আগস্ট কাবুল বিমানবন্দরের উদ্দেশে বের হন। তিনি পরিচয়পত্র, কিছু নগদ অর্থ আর অল্পকিছু জিনিসপত্র সঙ্গে নিয়েছিলেন।

পথে এক চেকপয়েন্টে তালেবান তার সব জিনিসপত্র ছিনিয়ে দেয়। মেয়েকে নিয়ে আফগান ছাড়তে ইচ্ছুক জনতার ভীড়ে মিশে যান সাদিয়া। সে সময়ই বিমানবন্দরের মধ্যে থাকা হামিদ দেয়ালের ওপর পাশে সাদিয়াকে দেখতে পান।

তিনি জানান, সেদিনের পরিস্থিতি ভয়াবহ ছিল। ভিড় ঠেকাতে তালেবান লাঠিচার্জ করছিল। জলকামানও ব্যবহার করেছিল।

হামিদ বলেন, আমি বুঝতে পারছিলাম এভাবে ভীড়ের মধ্যে চাপাচাপিতেই আমার মেয়ে মারা যাবে। কিংবা গুরুতর জখম হবে।তখন আমি মেয়েটিকে দেয়ালে ওপার থেকে বিমানবন্দরের ভেতর এনে দিতে এক মেরিন সেনার কাছে সাহায্য চাই। ওই মেরিন সেনা জানান, তিনি বাচ্চাটিকে কাঁটাতারের ওপারে নিয়ে আসতে পারবেন। কিন্তু এতে ওর ব্যথা পাওয়ার আশঙ্কা আছে।

হামিদ জানান, আমি ওই মেরিন সেনাকে বলেছিলেন, ওখানে থাকলে ও মরেই যাবে। তাই ব্যথা পেলেও আমার কিছুই করার ছিল না।

আলোচিত সেই ছবিতে হামিদকে ওই মেরিন সেনার পা ধরে থাকতে দেখা গেছে। এরপর মেয়েটিকে হামিদের কোলে তুলে দেন ওই মেরিন সেনা। জীবনের প্রথমবারের মতো মেয়েটিকে কোলে নেন হামিদ।

সাদিয়াও কয়েকঘণ্টা পর বিমানবন্দরে প্রবেশ করতে সক্ষম হন। ওই দিনই বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন তারা।

বর্তমানে নিরাপদ জায়গায় থাকলেও তাদের আগের কোনো পরিচয়পত্র নেই। নেই কোনো চিকিৎসা বীমা। তাই সাদিয়া ও লিরার চিকিৎসার প্রয়োজন হলেও তাদের চিকিৎসকদের কাছে নিতে পারছেন বলে জানিয়েছেন হামিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31