IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> প্রবাস >> সাবেক তালেবান সরকারের কর্মীদের নিষেধাজ্ঞা উঠছে, যেতে পারবেন যুক্তরাষ্ট্রেও

সাবেক তালেবান সরকারের কর্মীদের নিষেধাজ্ঞা উঠছে, যেতে পারবেন যুক্তরাষ্ট্রেও

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম দফার শাসনামালের সরকারি কর্মীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।

মার্কিন টেলিভিশন চ্যালেন ফক্স নিউজ বৃহস্পতিবার বাইডেনের প্রশাসনের তরফ থেকে পাওয়া একটা চিঠির বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, সাবেক তালেবান সরকারের কর্মীরা বিভিন্ন চাপের মুখে কাজ করেছেন। তারা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। ১৯৯০ এর দশকের শেষের দিকে অনেকেই তৎকালীন তালেবান সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কমানোর জন্যও কাজ করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, এসব সরকারি কর্মীদের অনেকেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এছাড়া প্রথম দফায় তালেবান শাসনামলের শেষের দিকে এসব কর্মীরা ন্যাটোর নেতৃত্বাধীন জোট আইএসএফকেও সাহায্য করেছেন।

গত ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তান দখল করার পর গত দুই দশক ধরে মার্কিনিদের সঙ্গে কাজ করা আফগান নাগরিকরা দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র নতুন এই সিদ্ধান্ত জানাল।

এদিকে, তালেবানের বর্তমান অন্তর্বর্তী মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এখনো যুক্তরাষ্ট্রের কালোতালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে তালেবানের বর্তমান মন্ত্রিসভার সদস্যদের কালোতালিকা থেকে অব্যহতির ব্যাপারে বাইডেন প্রশাসনের তরফ থেকে কিছু জানা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31