IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লেবুখালী সেতুতে বাইক দূর্ঘটনায় ৮ম শ্রেণির শিক্ষার্থী নিহত

লেবুখালী সেতুতে বাইক দূর্ঘটনায় ৮ম শ্রেণির শিক্ষার্থী নিহত

ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : এক হৃদয়বিদারক ঘটনার -এর সাক্ষী হলো পটুয়াখালী বরিশাল মহাসড়‌কের লেবুখালী‌‌তে সদ্য উদ্বোধন হওয়া পায়রা সেতু। সোমবার সন্ধ্যায় প্রথমবারের মতো সেখানে ঘটে সড়ক দুর্ঘটনা। মারা যায় স্কুলছাত্র রাইয়ান। আহত হয় আরও তিনজন।

এর আগে দুর্ঘটনায় আহত দুজন‌কে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে আনা হয়ে‌ছিল। এর ম‌ধ্যে গুরুতর জখম হওয়া অষ্টম শ্রেণির ছাত্র রাইয়ান‌কে আশঙ্কাজনক অবস্থায় ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেয়ার প‌থে প‌থিমধ্যে সে মারা যায় ব‌লে নিশ্চিত করে রাইয়ানের বাবা লুৎফুর রহমান শাহরিয়ার

রাইয়া‌নের সা‌থে থাকা অপর আহত দশম শ্রেণির ছাত্র ‌মোর‌শেদ‌কে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে। এরা উভ‌য়েই পটুয়াখালী শহ‌রের বা‌সিন্দা এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর লুৎফর রহমান শাহারিয়া‌রের ছে‌লে এবং বেপারী বা‌ড়ির বা‌সিন্দা।

এর আগে মস্তিষ্কের ভেতরে গুরুতর চোট থাকায় রাইয়ানকে বরিশালে রেফার করা হয়েছিল বলে জানিয়েছেন পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুরুন্নাহার। এদিকে আহত অন্য দুজন পটুয়াখালী এলেও অপর দুজ‌নের প‌রিচয় ও কোথায় চি‌কিৎসা নি‌য়ে‌ছেন- তা জানা যায়‌নি।

দুম‌কি থানার ও‌সি আবদুস সালাম জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে একজন পু‌লিশ অ‌ফিসার‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সে এলে বিস্তা‌রিত জানা যা‌বে।

ঘটনাস্থ‌লে থাকা সাব-ইনস্পেক্টর বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ্যা ৫:৪০-এ এই দুর্ঘটনা ঘ‌টে। চার‌লে‌নের পায়রা সেতুর মা‌ঝে বিভাজন থাক‌লেও এক‌টি মোটর সাই‌কেল রং সাইড দি‌য়ে অ‌তিক্রম কর‌ছি‌ল। এর মধ্যেই লেবুখালী প্রা‌ন্তের টো‌ল প‌য়ে‌ন্টের উত্তর পা‌শে দু‌টি মোটর সাই‌কেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ ঘটে।

এদিকে রাইয়ান কে হারিয়ে শোকে মূহ্যমান সমগ্র পটুয়াখালী। আলাদা আলাদা ভাবে শোক জানিয়েছেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, পৌরসভা সহ অঙ্গ সংগঠনগুলো। রাইয়ানের বাসায় গিয়ে দেখা যায় একমাত্র ছেলেকে হারিয়ে তার মা বাবা বারবার মূর্ছা যাচ্ছিলেন। কান্নায় ভারি হয়ে উঠেছে আশপাশের এলাকাও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31