IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> টপ নিউজ >> প্রবাস >> জাপানে প্রথম ওমিক্রন শনাক্ত

জাপানে প্রথম ওমিক্রন শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন ধরা পড়ার পর সবচেয়ে কঠোর পদক্ষেপ নেয়া দেশগুলোর মধ্যে অন্যতম জাপান। সব বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছিল তারা। এরইমধ্যে দেশটিতে একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কোভিড ঠেকাতে সীমান্ত বিধিনিষেধ ঘোষণা করার একদিন পর মঙ্গলবার জাপানে এক ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়।

জাপান সরকারের স্বাস্থ্যমন্ত্রী শিগেয়ুকি গোতো মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, টোকিওতে ৩০ বছরের নামিবীয় এক কূটনীতিকে দেহে জ্বীনগত পরীক্ষার মাধ্যমে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

ওই ব্যক্তি নামিবিয়া থেকে রোববার জাপানে এসেছিলেন। আফ্রিকার যে নয়টি দেশে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তার মধ্যে নামিবিয়াও একটি।

জাপান সরকারের গড়া করোনা উপশম কেন্দ্রে ওই কূটনীতিককে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। জাপানের মন্ত্রী জানান, আক্রান্ত ব্যক্তি করোনার টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

তিনি জানান, ওই ব্যক্তি নরিতা বিমানবন্দরে নেমেছিলেন। পরদিন সোমবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। জাপান সরকারের এক মুখপাত্র হিরোকাজু মাতসুনো বার্তাসংস্থা এএঢফপিকে জানান, এটি জাপানে প্রথম ওমিক্রন সংক্রমনের ঘটনা।

পুরো করোনা মহামারি পর্বে জাপানে ১৮ হাজার ৩০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। দেশটিতে জনসংখ্যার প্রায় ৭৭ শতাংশ সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হয়েছেন।

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। পরে বিশ্বের অনেক দেশে এ ধরনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728