IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> আমেরিকা ভাবতেই পারেনি এত দ্রুত তালেবান ক্ষমতা দখল করবে : খালিলজাদ

আমেরিকা ভাবতেই পারেনি এত দ্রুত তালেবান ক্ষমতা দখল করবে : খালিলজাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমেরিকার সাবেক প্রতিনিধি জালমাই খালিলজাদ বলেছেন, ওয়াশিংটনসহ কেউ একথা ভাবতেই পারেনি যে, আফগানিস্তান এত দ্রুত তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে।

তিনি আরও বলেছেন, আমেরিকার পৃষ্ঠপোষকতা সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনী কেন তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি তাও ছিল এক চরম বিস্ময়।

পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বৃহস্পতিবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যেসব কথা বলেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খালিলজাদ ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত এই প্রচারণা মাধ্যমকে এসব কথা বলেন।

তাহলে তালেবানের হাতে আফগানিস্তানের দ্রুতগতির পতনে কি মার্কিন গোয়েন্দা বাহিনীগুলোর ব্যর্থতা ফুটে ওঠে না- এমন প্রশ্নের উত্তরে খালিলজাদ বিবিসিকে বলেন, “এই ব্যর্থতার জন্য সবার আগে আফগান প্রশাসনকে দায়ী করতে হবে। একথা কেউ ভাবতেই পারেনি যে, প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাবেন।”

আশরাফ গনি তার সাক্ষাৎকারে তালেবানের হাতে তার সরকারের পতনের জন্য আমেরিকাকে দায়ী করে বলেছিলেন, তার সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ওয়াশিংটন তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করেছিল।তিনি আরো বলেন, গত ১৫ আগস্ট কাবুলের পতনের দিন তিনি দেশে থাকলে তালেবান তাকে হত্যা করত বলে তিনি পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন।

গনির এই অভিযোগের জবাবে জালমাই খালিলজাদ বলেছেন, তার [গনির] উচিত ছিল আমেরিকার কাছে সাহায্য চাওয়া। তার সংশয় যদি সত্যি হয়ে থাকত তাহলে আমেরিকা সেভাবে ব্যবস্থা নিতে পারত।কিন্তু যে আমেরিকা তালেবানের হাতে কাবুলের পতন ঠেকাতে পারেনি সে কীভাবে আশরাফ গনির প্রাণ বাঁচাত সে বিষয়ে কোনো আলোকপাত করেননি আমেরিকার এই সিনিয়র কূটনীতিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31