ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেরামতের কাজ পুরোপুরি শেষ হয়েছে।
ইরানের বিদ্যুৎ উৎপাদন শিল্পের মুখপাত্র মোস্তাফা রাজাভি মাশহাদি বলেছেন, এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বুহেশর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেরামতের কাজ শেষ হওয়ার বিষয়টি দেশের জন্য একটি ইতিবাচক ঘটনা। আজকের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও বলেছেন, শীতকালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। জাতীয় বিদ্যুৎ চাহিদা মেটাতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরান বিদ্যুৎ উৎপাদনসহ শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করে আসছে। তবে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতেও নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে পাশ্চাত্যের দেশগুলো।


