IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

বিশ্বজুড়ে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

ধূমকেতু নিউজ ডেস্ক : গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনা শনাক্তের হার বেড়েছে আরেক দফা। তবে এ সময়ে কমেছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। এইদিন করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় ৩১ লাখ ৫৩ হাজার, আর এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার।

শুক্রবার সকালে করোনা ভাইরাসসে আক্রান্ত বা মৃতদের তথ্য উপাত্ত সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া যায়, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন। এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৬৮ জনে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ২১০ জন। সংক্রমণের হার বাড়লেও আগেরদিনের তুলনায় মৃতের সংখ্যা কমেছে প্রআয় ৫ শতাধিকের আশেপাশে। আর এই নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৪১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানির তালিকায় শীর্ষেই যুক্তরাষ্ট্রে। সংক্রমণের হারে যুক্তরাষ্ট্রের পরেই আছে ভারত। আর মৃত্যুর হারে দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও ভিয়েতনাম।

এদিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৮০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৩৯৭ জন এবং মৃত্যুর সংখ্যা ৮ লাখ ৬৯ হাজার ১২৩ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মৃতের তালিকায় ভারতের অবস্থান তিনে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৬৫ লাখ ৭১ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৪৩ জন।

এই ২৪ ঘন্টায় করোনায় প্রানহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। এ সময়ের মাঝে ইউরোপের দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪০ জন। আর করোনায় স্নক্রমিত হয়েছে ২১ হাজার ১৫৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৩০৫ জন এবং মৃত্যু ৩ লাখ ১৯ হাজার ১৭২ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনা সংক্রমণ হয়েছে ৩ লাখ ৫ হাজার ৩২২ জনের এবং মৃত্যু হয়েছে ২২৫ জনের। এখন পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৩০৪ জন সংক্রমিত এবং ১ লাখ ২৬ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে।

এই সময় যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ১৩৩ জন এবং মারা গেছেন ৩৩৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৮১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৪২ জন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন দেশ ব্রাজিল। দেশটিতে এই সময় করোনায় সংক্রমিত হয়েছেন ৯৭ হাজার ২২১ জন এবং করোনায় মারা গেছেন ১৯০ জন। এই নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার ৮২৭ জনে এবং মৃত্যু ৬ লাখ ২০ হাজার ৬০৯ জনে।

ইউরোপের দেশ জার্মানিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৫৪ জন এবং মারা গেছেন ২৬১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৫ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৬৬ জনের।

অন্যদিকে পোল্যান্ডে ৪৮১ জন, ভিয়েতনামে ২০৬ জন, মেক্সিকোতে মারা গেছেন ১৯০ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫৯ জন, তুরস্কে ১৫৩ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31