IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের প্রাণহানী

ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের প্রাণহানী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বালুবাহি ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ০২ নভেম্বর সকাল ৭ টার দিকে হরিতকীডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও সাহাপুর মাদ্রারাসার সহকারী শিক্ষক (কৃষি) মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে ধামইরহাট আসছিলেন। পথিমধ্যে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহা সড়কের পিড়লডাঙ্গা নামক স্থানে বালুভর্তি বেশ কয়েকটি ট্রাক্টর (মেসি) দ্রুত গতিতে চলছিল, এমন সময় একটি দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সহকারী শিক্ষক মজনুর রহমান মাটিতে পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে গাড়ী চলে যায়। প্রচুর রক্তক্ষরণ অবস্থায় প্রথম ধামইরহাট হাসপাতালে ও পরে রামেক হাসপাতালে নেয়া হলে পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ ১টি ট্রাক্টর আটক করা থানায় নিয়ে আসে। তবে তার মেয়ে সুস্থ্য আছেন।

ধামইরহাট থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবারের লোকজনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।’

এলাকাবাসীর অভিযোগ, ভোর হলেই ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহা সড়কে পাওয়ার ট্রলি ও ট্রাক্টরের বেপরোয়া চলাচল পথচারীদের অনেকটাই ঝুকিতে রাখে। শারীরিক বেয়াম বা ফিটনেস ঠিক করে ভোর সকালে যারা রাস্তার পাশ দিয়ে চলাচল করা পথচারীরা প্রাণঝুকিতেই চলাচল করে থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930