ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাদীনতার সুবর্ণ জয়ন্তি পালিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারি কলেজ চত্বরের শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অংগসংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাচোল পৌরসভা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, চার ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, নাচোল পৌরসভা, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল সাড়ে ৮টার সময় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মার্চপাষ্ট করা হয়। সকাল ১০টায় একই মাঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।
বেলা সাড়ে ১১টায় জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও মার্চপাষ্ট এবং ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদ্বশ ও সুধীসমাজ বনাম ব্যবসায়ী একাদ্বশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধায় উপজেলা পরিষদ মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


