ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৯০পিচ ইয়াবা সহ কাবির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কাবির উপজেলার দুয়ারপাল ভুট্টাপাড়া গ্রামের আলতাবের ছেলে।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় এসআই শীতল কুমার, এসআই জান্নাতুল ফেরদাউস ও এএসআই মজিদ অভিযান চালিয়ে দুয়ারপাল এলাকা থেকে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করেন। এসময় কাবির দুয়ারপাল থেকে ভুট্টাপাড়া যাচ্ছিল। থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীকে রোববার জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান তিনি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news