IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Home >> নগর-গ্রাম >> ঝিকরগাছায় একের পর এক মোটরসাইকেল চুরি, ধরা ছোঁয়ার বাইরে চোর

ঝিকরগাছায় একের পর এক মোটরসাইকেল চুরি, ধরা ছোঁয়ার বাইরে চোর

ধূমকেতু প্রতিবেদক ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল চুরি প্রায় মহামারী আকার ধারণ করেছে। একের পর এক মোটরসাইকেল চুরি হচ্ছে। প্রতিটি ঘটনায় থানায় জিডি বা অভিযোগ হচ্ছে কিন্তু চোরেরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। শখের মোটরসাইকেল হারিয়ে মালিকেরা দিশেহারা হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো হদিস বের করতে না পেরে হতাশ হয়ে তাদের চুরি যাওয়া মোটরসাইকেল ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।

এ পর্যন্ত চুরি যাওয়া একটি মোটরসাইকেলও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি। চলতি সেপ্টেম্বর মাসেই ঝিকরগাছা থেকে ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রাতে শ্রীরামপুর গ্রামের সবুজের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের দরজা খুলে একটি হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল চুরি করে নিয়ে গিয়েছে।

২৬ সেপ্টেম্বর এ বিষয়ে থানায় অভিযোগ করেন, বাড়ির মালিক সবুজ হোসেন। গত ৯ সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে থেকে কাশিপুর গ্রামের একজনের মোটরসাইকেল চোরেরা নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ থাকলেও এখনও চোর শনাক্ত বা গাড়ি খুঁজে পাওয়া যায়নি।

এরমধ্যে ঝিকরগাছা মাছ বাজার থেকে ব্যবসায়ী রবিউল ইসলামের একটি ডিসকভার গাড়ি চুরি হয়েছে। কয়েক বছর আগে একই জায়গা থেকে সাবেক জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবির ডিসকভার ১৩৫ সিসির গাড়ি চোরেরা নিয়ে যায়। কৃষ্ণনগর ৩নং ওয়ার্ডের তরিকুল ইসলাম লিটনের একটি এবং পানিসারা কুলিয়া গ্রামের সোহেলের একটি পালসার মোটরসাইকেল জানাজার নামাজ আদায়ের সময় চুরি হয়ে যায়।

লক্ষিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য এবং শিক্ষক ইসমাইল হোসেনের একটি, লুৎফর রহমানের ছেলে সোহাগের একটি, শিক্ষক মনিরুজ্জামান মিঠুর একটি নতুন পালসার মোটরসাইকেল, লাউজনি হাইস্কুলের শিক্ষক আশরাফুল আলমের একটি, কাশিপুর হাইস্কুলের শিক্ষক সরোয়ার আলমের একটি, কৃষ্ণনগরের শাওন রেজা খোকার একটি পালসার এবং তার আপন চাচা মোর্তজা রেজা মনির নতুন ইয়ামাহা এফ জেড, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার রাজিবুল ইসলামের একটি, ঝিকরগাছা মহিলা কলেজের প্রভাষক মিলনের একটিসহ এরকম আরও অনেক মোটরসাইকেল চুরি হয়েছে।

এরমধ্যে অধিকাংশ গাড়িই দিনের আলোতে চোরেরা চুরি করে নিয়ে গেছে। মোটরসাইকেল মালিকরা সবসময় আতংকে থাকছেন কখন না জানি তার সখের গাড়ি চুরি হয়ে যায়। বিভিন্ন সময়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অনেক সদস্য আটক হলেও ঝিকরগাছার চুরি যাওয়া গাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মোটরসাইকেল উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গঙ্গানন্দপুর একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং একজন চোরও আটক করা হয়েছিল। তবে ভুক্তভোগীগণ এই বিষয়ে পুলিশের আরও বেশী ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930