ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে শুভ বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষ-২০২৩ উদযাপন করলো বেনীদুয়ার ক্যাথলিক চার্চ।
রোববার (১ জানুয়ারী) বিকেলে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার এর উপস্থিত ঘটলে ঢোল-মাদলের তালে তালে নেচে-গেয়ে তাঁকে বরণ করেন খ্রিষ্টীয়রা, আদিবাসী পল্লীর এই অভ্যর্থনায় মুগ্ধ ও আনন্দে উৎফুলিত হন এমপি শহীদুজ্জামান সরকার ও তার সফল সঙ্গীগণ।
বেনীদুয়ার মিশনের পাল পুরোহিত ফাদার রেফা ফাবিয়ান মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম.পি শহীদুজ্জামার সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, এটিএম বদিউল আলম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী।
এসময় উপস্থিত ছিলেন, ইউরোপ প্রবাসী ফাদার বিন্দু এগ্নেশিউস হেমরম, ফাদার যোয়াকিম হেমব্রম, উপজেলা পারগানা সেবাস্তিয়ান, পারগানা সম্পাদক কুরশিদ পাহান, আদিবাসী নেতা প্রভাষক এস.সিআলবার্ট সরেন, জোনাস হেমব্রম, নরেন হাসদা, মিশন সম্পাদক জিল্লু মার্ডী, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রামজনম রবিদাস, ইউপি সদস্য আজিজুল হক, আবু নাসের আল আজাদী উজ্জল, আ. ওহাব বাবু, জাহাঙ্গীর আলম মুসা, প্রার্থনা পরিচালক পাস্কায়েল হেমরম প্রমুখ।


