IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে আগুনে সাত বাড়ী ভূষ্মিভূত, নিহত ১

রাণীনগরে আগুনে সাত বাড়ী ভূষ্মিভূত, নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আগুন লেগে ৭টি বসতবাড়ী পুড়ে ভূষ্মিভূত হয়েছে। এসময় অতিরিক্ত ধোঁয়ায় শাফিন প্রামানিক (৩৬) নামে একজন নিহত হয়েছে।

নিহত শাফিন ওই গ্রামের আফছার আলীর ছেলে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাণীনগর, নওগাঁ ও আদমদীঘি থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ মার্চ) গভীর রাতে উপজেলার পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাপিনের বড় ভাই সেকেন্দার আলী (৬৬) বলেন, রাতে খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই রাত অনুমান সোয়া একটায় বাড়ীতে আগুন জ্বলতে দেখি। আমাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করা চেষ্টা করে। কিন্তু আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারাও ঘটনাস্থলে ছুটে আসে। এর পরে তারাও আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ এবং আদমদীঘি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ছুটে এসে তিনটি ইউনিট মিলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে তাদের ৭ ভাইয়ের ৭টি মাটির দোতলা বাড়ী, বাড়ীর আসবাবপত্র, ধান, চাল, সরিষাসহ সমস্ত মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। এর পর ফায়ার সার্ভিসের লোকজন শাপিনের ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা বলতে পারেননি সেকেন্দার আলী।

রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার জিয়াউল হক বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে নওগাঁ এবং আদমদীঘি থেকে আরও দুটি ইউনিটের সহযোগিতা নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শাপিন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শাপিন অতিরিক্ত ধোঁয়ায় মারা গেছেন বলে জানান তিনি। এছাড়া আগুনে ৭টি বাড়ীর সমস্ত মালামাল এবং তিনটি খড়ের পালা ভূষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, অগুনে ৭টি বাড়ীর সমস্ত মালামাল পুরে ভূষ্মিভূত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ততক্ষনাৎ কিছু নগদ অর্থ, বস্ত্র, চাল-ডাল সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থদের বাড়ী নির্মান ও পূর্ণ বাসনে সার্বিক সহায়তা করা হবে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আগুনে নিহতের ঘটনায় শাপিনের স্ত্রী মরিয়ম নেছা পপি বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অগ্নিকান্ডের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31