IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ৬

মহাদেবপুরে জমি জমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ৬

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিংসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে শুক্রবার রাতে ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, রণাইল নিচপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে রবাট হোসেন, মৃত ইয়াদ আলীর ছেলে জহুরুল হক, মজিদুর রহমান, আব্দুল মতিন, আজিবর রহমানের ছেলে ফজলু, শাহাজালাল, বুললুন বাবু, মৃত কিনার পালিত পুত্র আজিবর রহমান, মৃত কিনার ছেলে আক্কাছ আলী, গাজী, ফাইন হোসেন, মকবুল হোসেনের ছেলে ফরিদ, জহুরুলের ছেলে জনি, মতিনের ছেলে রিমন হোসেন, ফাইন হোসেনের ছেলে মামুন হোসেন, মৃত ইনছের আলীর ছেলে নুরনবী জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ধারালো হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠিসহ এনামুল হকের আম বাগানে জোরপূর্বক ঢুকে আম পাড়তে থাকে।

এ সময় এনামুলের ছোট ভাই মেহেদী হাসানের স্ত্রী হাজেরা খাতুন বাগানে গিয়ে তাদেরকে আম পাড়তে নিষেধ করলে আসামীরা তাকে এলোপাথাড়ী মারপিট করতে থাকে। এ সময় হাজেরা খাতুনের ডাকচিৎকারে তার চাচাত ভাই ফজর আলীর ছেলে আইনুল হক, ময়নুল ইসলাম ও মেহেদী হাসান এবং অপর চাচা মৃত বাহার আলীর ছেলে হামিদুর রহমান ঘটনাস্থলে এগিয়ে গেলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আসামীগন তাদের হাতে থাকা হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ী মারপিট করতে থাকে। এ সময় আইনুল হকের মাথার দুই স্থানে, ময়নুল ইসলামের মাথার সামনে ও বাম হাতের আঙ্গুল ও গুরুতর হাড় ভাঙা জখমপ্রাপ্ত হয়। হামিদুর রহমান, মেহেদী হাসানের মাথায় হাসুয়ার কোপ মারলে তাদের মাথা কেটে গিয়ে তারাও গুরুতর জখমপ্রাপ্ত হয়।

এছাড়াও আসামীরা হাজেরা খাতুনের শ্লীলতাহানী ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আহসান হাবীব বাবুসহ ৬জন আহত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আইনুল হক, ময়নুল ইসলাম, হামিদুর রহমান, মেহেদী হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031