IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাট
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> সড়কে নেই ব্রীজের সংযোগ, ভোগান্তিতে জনসাধারণ

সড়কে নেই ব্রীজের সংযোগ, ভোগান্তিতে জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ শীর্ষক প্রকল্পের আওতায় নওগাঁর বদলগাছী উপজেলার পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর উপর কাদিবাড়ী ঘাটে একটি ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের প্রকল্প গ্রহন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ব্রীজটি নির্মাণের প্রাক্কলিত মূল্য ৫ কোটি ২১ লক্ষ ২৭৭। চুক্তি মূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ২৪৯ টাকা ব্যয়ে এই পিসি গার্ডার ব্রীজটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ ইং সালের অক্টোবর মাসে। নির্মাণ কাজ সমাপ্তির সময় ছিল ২০১৯ ইং সালের মার্চ মাসে। কিন্তু ঠিকাদারের অবহেলায় নির্মাণ কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। আর এ কারণে এলাকাবাসী পড়েছে চরম বিপাকে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজের কাজ সম্পন্ন করলেও সংযোগ রাস্তার কাজটি এখনো সমাপ্ত করেননি।

ঠিকাদারী প্রতিষ্ঠান ইথেন পিএমপিএল জেভি এর সাথে যোগাযোগ করে জানা যায়, ব্রীজের কাজ সম্পন্ন শেষ করা হয়েছে। শুধু ব্রীজের দুই পাশে সংযোগ রাস্তাটি করা বাঁকী রয়েছে। তবে সেই সংযোগ রাস্তার কাজটি ও এতো দিনে শেষ করা হতো। কিন্তু এলাকাবাসী রাস্তায় মাটি ফেলাতে বিভিন্ন ভাবে বাঁধা দিয়েছে এর কারণে কাজ করতে সমস্যা হয়েছে। তিনি আরও বলেন ব্রীজের উচ্চতা অনুসারে মাটি ফেলতে হবে এতে করে ঐ এলাকার সাধারণ মানুষের জমিতে গিয়ে মাটি পড়বে। আর সেই জমিতো সরকারী ভাবে একোয়ার করা হয়নি। কিছু দিন আগে বৃষ্টির কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ও এলাকার মাঠ-ঘাট ডুবে যাওয়ার কারণে মাটি পাওয়া যায়নি। জমির মালিকরা সংযোগ রাস্তা করতে যদি বাঁধা নাদেয় তাহলে আমি দ্রæত কাজটি সম্পন্ন করে দিবো বলে জানান।

দেউলিয়া গ্রামের কাদিবাড়ী ঘাটের প্রবীন মাঝি মোশারফ হোসেন, দেউলিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম ও কাদিবাড়ী গ্রামের উজ্জল সহ এলাকাবাসী জানান, ব্রীজ নির্মাণ কাজ শেষ হলেও ব্রীজের দু’পাশে সংযোগ সড়ক না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।

স্থানীয় সরকার ও প্রকৌশলী নওগাঁ জেলা (এলজিইডি) সূত্রে জানা যায়, করোনা কালিন সময় কালে নির্ধারিত সময়সীমার চাইতে সময় বেশী লেগেছে এর জন্য মেয়াদ বাড়ানোর জন্য কাগজ পত্র পাঠানো হয়েছে। নির্মাণ কাজ কিছু বাঁকী রয়েছে এবং যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে কাজ করা হচ্ছে, সেই প্রকল্পের কাজ শুরুর আগে এলাবাসীর সাথে বসে মিটিং করা হয়। সেই মিটিংএ এলাকাবাসীকে আমরা বলেছিলাম ব্রীজ হবে কিন্তু সংযোগ রাস্তাটি তৈরী করতে জায়গা জমি দিতে হবে এবং সেই সময় জমি দিতে রাজি হয়েছিলো। পরে ব্রীজ নির্মাণ হওয়ার পরে জমি দিতে রাজি হয়নি এলাকাবাসী। তারপরেও আমরা এলাবাসীর সাথে মিটিং করে দ্রæত সংযোগ রাস্তার কাজটি শেষ করার চেষ্টা চলছে।
বদলগাছী উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, কাদিবাড়ী ঘাটে ছোট যমুনা নদীর উপরে গার্ডার ব্রীজ নির্মাণের কাজ শেষ হয়েছে। ব্রীজের দুই পাশে রাস্তা সংযোগের কাজ করার জন্য এলাকাবাসীর সাথে কথা বলা হয়েছে। ব্রীজের দুই পাশে দ্রæত সংযোগ রাস্তার কাজটি শেষ হবে এবং এলাকাবাসী এই চরম দূভোগ থেকে মুক্তি পাবে বলে তিনি মনে করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031