IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> নগর-গ্রাম >> রাণীনগরে স্ত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেপ্তার

রাণীনগরে স্ত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ায় স্বামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় স্বামী রতন সরকার (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রতন বগুড়ার সান্তাহার এলাকার বড় আখিরা গ্রামের মৃত নরেন সরকারের ছেলে। তাকে সোমবার (১৪ আগস্ট) দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভুক্তভোগী ওই মেয়ের বাবা বলেন, গত ২০২২ সালের ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাকে মেয়েকে রতনের সাথে বিয়ে দেন। ওই সময় প্রায় তিন লাখ টাকা যৌতুক দেন এবং মেয়েকে প্রায় দেড় লক্ষ টাকার এবং জামায়কে প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণের গহনা দেন। বিয়ের পরে আরও প্রায় সাড়ে ছয় লাখ টাকা ধার হিসেবে দিয়েছেন জমিয়ি রতনকে। এর পরেও অতিরিক্ত যৌতুকের জন্য মেয়ের সাথে বার বার ঝগড়া বিবাদ এবং মারপিট করতে থাকে। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে গত ৫মাস আগে মেয়েকে বাড়ীতে নিয়ে আসে। এর পর ফেসবুক ম্যাসেঞ্জারে মেয়ে-জামায় ভিডিও কলে কথা বলতো। ওই সময় কথা বলার সুবাদে তার মেয়ে প্রলব্ধ হয়ে ভিডিও কলে কথা বলার বেশ কিছু অশ্লীল ভিডিও ধারণ করে রতন। এর পর দাবিকৃত যৌতুকের টাকা চেয়ে বসে। টাকা না দিলে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে টাকা না দেয়ায় গত ২৬জুলাই রতনের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে ইন্টারনেটের মাধ্যমে নানা জনের কাছে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়। এঘটনায় তার মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত ১আগষ্ট মামলা করেছেন রতনের স্ত্রী। মামলার পরি-প্রেক্ষিতে র‌্যাবের সহযোগিতায় রোববার রতনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728