IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> নগর-গ্রাম >> রাজশাহীতে চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ

রাজশাহীতে চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সংগ্রামী সাবেক সহ সভাপতি এ্যাড. আদিবা আনজুম মিতা এমপি।

শুক্রবার (২৫ আগস্ট) বেলা ১১ টার দিকে নগরীর সার্কিট হাউজে এই চেক বিতরণ করেন তিনি।

এসময় রাজশাহীর বিভিন্ন উপজেলার ১০ জন অসহায় অসুস্থ্য পরিবারের মাঝে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা বিতরন করা হয়।

অনুষ্ঠানে আদিবা আনজুম মিতা এমপি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের অসুস্থতা জেনে সু-চিকিৎসার জন্য আমার মাধ্যমে এ অনুদানের চেক আপনাদের মাঝে দিয়েছেন। আপনারা আগামী দিনে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হবেন, পাশাপাশি আমার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আর আগামী দিনে অবশ্যই আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দিবেন।

চেক গ্রহণ করে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের ধামিন নওগাঁ গ্রামের আব্দুল হাকিম বলেন, আমি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে ভুগছি, আমার চিকিৎসা ও ঔষধে অনেক টাকা খরচ হয়। আমি মিতা এমপির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের আবেদন করে আজ চেক হাতে পেয়েছি, আমি এতে অনেক খুশি। আমি আগামী দিনে মিতা আপা ও প্রধানমন্ত্রীর সুস্ততা ও মঙ্গল কামনা করে নিয়মিত দোয়া করে যাবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মুনজুরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728