IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বাজার ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ

নিয়ামতপুরে বাজার ব্যবসায়ী সমিতির মাস্ক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা সদরের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাড়ে সাত হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলীর নেতৃত্বে বাজার ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার হাতে ২ হাজার ৫শ মাস্ক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা বিমল প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী আজিজার রহমান।

এছাড়া ঐদিন বেলা ১২টায় বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করেন এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামুলক স্টীকার লাগান। একই সাথে দোকানদারদের No mask No sale বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ জানান, করোনার প্রভাব পড়ার সাথে সাথে নিয়ামতপুর উপজেলার হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। দরিদ্র ও বন্ধ হয়ে যাওয়া ব্যবসায়ী পরিবারকে কয়েক দফায় চাল, তেল সেমাই, চিনিসহ উপহার সামগ্রী দিয়েছি। মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে উপহার সামগ্রী দিয়েছি। আমরা মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নমূলক কাজ করবার চেষ্টা করি।

উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, নিয়ামতপুর বাজার ব্যবসায়ী সমিতির এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের এ কঠিনতম পরিস্থিতিতে এটাই অন্যতম দেশপ্রেম। তাদের সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পাশাপাশি অন্যান্য বাজার গুলোতেও এ ধরণের প্রচারণা চালানো হলে কোভিড-১৯ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে এ ধরণের ক্যাম্পেইন জোরদার করার অনুরোধ করছি। কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় লড়াইটা লড়তে হবে একসাথে। তাই দুর্বার হোক ‘মাস্ক’ পরিধান করার আন্দোলন। নিজে মাস্ক পরিধান করি, পাশের জনকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31