IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> নগর-গ্রাম >> নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং বেসরকারী উন্নয়ন সহযোগি সংগঠন ডাসকেতা ফাউন্ডেশনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, ডাসকো ফাউন্ডেশনের কর্মী ও ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ শেষে ওই মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসরাফিল হক ও নাচোল ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যনেজার গোলাম মোস্তফা।

শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকশদল ভূমিকম্পের সময় মানুষের জীবনমাল রক্ষার্থে করনীয়, বাড়িতে গ্যাস দুর্ঘটনা মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণের মহড়া প্রদর্শণ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930