IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় গ্রাম আদালত পরিচালনা সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা

নওগাঁয় গ্রাম আদালত পরিচালনা সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের সম্পৃক্তকরণ’ শীর্ষক জেলা পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম শাহনেওয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশ এর পক্ষ থেকে জুম এর মাধ্যমে যুক্ত হন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সরদার এম. আসাদুজ্জামান।

স্থানীয় সরকার শাখা নওগাঁ এর পরিসংখ্যান সহকারী এস.এম. আবু হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পভুক্ত উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরবৃন্দ, স্থানীয় সরকার শাখা, নওগাঁ এর কর্মচারীবৃন্দ এবং প্রকল্পের সহযোগী সংস্থা ইএসডিও’র কর্মীবৃন্দ।

কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নওগাঁ জেলায় ০৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলছে। প্রকল্পের শুরু থেকেই গ্রাম আদালতের মামলার সংখ্যাগত দিক থেকে প্রকল্পভ‚ক্ত ২৭টি জেলার মধ্যে নওগাঁ বরাবরই সর্বোচ্চ স্থানে রয়েছে। তাছাড়া সারাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির জন্য নওগাঁ জেলা ২১ বার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ধন্যবাদ পত্র পেয়েছে। গ্রাম আদালতের ক্ষেত্রে নওগাঁ জেলার এই সাফল্যের পিছনে গ্রাম আদালত প্রকল্পের অবদানের পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদেরও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। এ পর্যায়ে এসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও আমাদের সকলকে সম্মিলিতভাবে গ্রাম আদালতের সাফল্যের এই ধারাবহিকতা ধরে রাখতে হবে। তার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদেরকে যেহেতু সরকারি সিদ্ধান্ত মোতাবেক গ্রাম আদালতের পেশকারের দায়িত্বসহ মামলার নথি সংরক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে, সে কারণে আমি মনে করি প্রকল্পের আওতায় নিয়োগকৃত গ্রাম আদলত সহকারীদেরকে প্রত্যাহার করে নিলেও এবং প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও নওগাঁ জেলার গ্রাম আদালতের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31