IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বাউয়েটে কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা

বাউয়েটে কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা

বাউয়েটে কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইকিউএসি দপ্তরের উদ্যোগে সিন্ডিকেট রুমে সকাল ১০টায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাউয়েট এর মাননীয় উপাচার্য ও কিউএসি-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান।

সভায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির দ্বিতীয় সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া যেসব বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ কর হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : সিই, সিএসই, ট্রিপল ই এবং আইসিই এর বেইট রিপোর্ট পর্যালোচনা, বেইট এবং ব্যাক এক্রিডিটেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির মাস্টার প্ল্যান গ্রহণ, আউট কাম বেইজড এজকেইশন বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, অভিন্ন মূল্যায়ণ পদ্ধতি ও মান বন্টন, অ্যালামনাই ডেটাবেজ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ক্যারিয়ার এন্ড প্লেইসমেন্ট সেন্টারসহ অন্যান্য ক্লাবের কার্যক্রম পর্যালোচনা ও বেগবান করার জন্য বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত, কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির মাধ্যমে ক্লাস মূল্যায়ন ইত্যাদি।

স্বাগত বক্তব্যে উপাচার্য ও কিউএসি-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান বলেন, আইকিউএসি-র এডভাইজরি ফোরাম হিসেবে কিউএসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক গুণগত মান পর্যবেক্ষণ ও মূল্যায়ণের পাশাপাশি প্রয়োজনীয় কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। ইউজিসি, বেইট ও ব্যাক-এর নির্দেশিত প্যারামিটার অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

সভায় কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সদস্য সচিব, আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হামিদুর রহমান সভাটি সঞ্চালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন, সিএসই বিভাগের প্রফেসর ও আইকিউএসির পরিচালক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31