IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

দুই বিঘা জমির আমগাছ কর্তন

মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছাগলে গাছ খাওয়ার মিথ্যা অভিযোগে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৩ জন আহত হয়েছেন।

আহতরা হাসপাতালে ভর্তি থাকার সুযোগে রাতে আঁধারে প্রতিপক্ষের লোকজন তাদের ২ বিঘা জমির আমের বাগান কেটে ফেলে। ওই বাগানে ফলন্ত প্রায় ২৫০টি আমের গাছ ছিল। হামলার এ ঘটনাটি ঘটেছে সোমবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার সারতা পশ্চিমপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, এদিন বিকেলে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ে আলহাজ্ব আলতাফ আলী দেওয়ান (৬২) বাড়ির খলিয়ানে পৌঁছালে ছাগলে গাছ খাওয়ার অভিযোগ তুলে একই গ্রামের মৃত আ: আজিজ দেওয়ানের ছেলে ইউনুসার রহমান ও ইদ্রিস আলী, মৃত রইচ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন, মৃত নফর আলীর ছেলে মোজাম্মেল হক ও আ: রাজ্জাক, মৃত নছিব দেওয়ানের ছেলে জিল্লুর রহমান, মোজাম্মেল হকের ছেলে মোরশেদ হাতে বাঁশের লাঠি, রামদা, হাসুয়া, সুলপিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলতাব হোসেনের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করতে থাকে।

এতে তার বাম হাত ভেঙে যায় ও হাসুয়া দিয়ে মাথায় আঘাতের ফলে মাথা কেটে রক্তাত্ব জখম হন। এসময় আলতাব হোসেনের ছেলে কাওছার আহমেদ ও আল হেলাল এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে রক্তাত্ব জখম করে। আলহাজ্ব আলতাব হোসেন সারতা পশ্চিমপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী দেওয়ানের ছেলে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এ ঘটনার পর ওইদিন রাতেই দুর্বৃত্তরা আলহাজ্ব আলতাব হোসেনের ২ বিঘা জমির আম বাগানের ২৫০ টি আমগাছ কেটে ফেলে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31