IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
Home >> রাজশাহী >> মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আমিষেই শক্তি, আমিষেই মুক্তি স্লোগানে নিয়ে মোহনপুর উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেনারি সম্পদ হাসপাতাল জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খন্দকার সাগর আহম্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, ত্রান ও দূর্যোগ কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, ডাঃ সবুজ ভেট এন্ড পেট কেয়ার এর পরিচালক ডেইরি।

আরও উপস্থিত ছিলেন, পোল্ট্রি ও পোষা প্রাণীর রোগ বিশেষজ্ঞ ডাঃ হুমায়ুন কবির সবুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনপুর সরকারি কলেজ সহকারি অধ্যাপক মফিজুর রহমান মধূ, শতফুল বাংলাদেশ (এনজিও) নির্বাহী পরিচালক ও উদ্যেক্তা খামারি নাজিম উদ্দিন মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল ফিডিং, বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ প্রদান, ভ্রাম্যমাণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ