ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে তারা। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারী প্রমুখ।


