IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়। পরে একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রাকিবুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটিতে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, সরকারি, বেসরকারি শিশু সদন, এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান গুলিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, হিসাব রক্ণ কর্মকর্তা ওয়াকিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ নওগাঁ-১ পোরশা জোনের ডিজিএম মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

অপরদিকে, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের নেতৃত্বে শহিদ মিনরে পুস্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31