IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রহনপুর পৌরসভার রাস্তার উন্নয়ন কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মিজান

রহনপুর পৌরসভার রাস্তার উন্নয়ন কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মিজান

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় একটি রাস্তার উন্নয়নমূলক কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান। শনিবার রহনপুর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া বাগান থেকে গোরস্থানগামী আরসিসি (RCC) রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক,জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মনিরুজ্জামান ডাবলু ও আব্দুস সালাম,রহনপুর ইসলামিক একাডেমির পরিচালক শেখ জামিউল এলাহী সাগর,পুনর্ভবা টিবিএম কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্টরা। পৌর কতৃপক্ষ জানায়, প্রায় ৩৯৩ মিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৬ লক্ষ ৯৩ হাজার ৪৭৬ টাকা ৬৪ পয়সা।

পৌর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘IUGIP’ প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হবে। রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।পরে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান/২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31