IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> বদলগাছীতে সিএনজি-বঙ্গা সংঘর্ষে শিক্ষিকা নিহত, হাসপাতালে দেখতে এসে মারা গেল অষ্টম শ্রেণির ছাত্রী

বদলগাছীতে সিএনজি-বঙ্গা সংঘর্ষে শিক্ষিকা নিহত, হাসপাতালে দেখতে এসে মারা গেল অষ্টম শ্রেণির ছাত্রী

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন ঐ স্কুলের আরও এক শিক্ষিকা। স্কুলের শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শোকে স্ট্রোক করে ঐ স্কুলর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে শিক্ষিকা ও ছাত্রীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত স্কুল শিক্ষিকার নাম, উম্মে কুলসুম (৪৮)। তিনি বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। নিহত স্কুল শিক্ষার্থীর নাম, তাসনিম আরা (১৪)। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাসনিম আরা উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাৎপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম চৌধুরীর মেয়ে। আহত স্কুল শিক্ষিকা গোরশাহী গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে মমতাজ বেগম (৫৫) বর্তমানে নওগাঁ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম ও মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা নেওয়ার জন্য রাজশাহী শিক্ষাবোর্ডে যাওয়ার উদ্দেশে বের হন। দুপুর আনুমানি পনে ১২ দিকে তাঁরা দুইজন বদলাগছী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাদেবপুর উপজেলা সদর হয়ে রাজশাহী দিকে যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কের চাকরাইল বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের ভ্রাম্যমাণ গাড়ী (বঙা মেশিন) সঙ্গে তাঁদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই শিক্ষিকা গুরুত্বর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষিকা মমতাজ খাতুন বর্তমানে নওগাঁ সদর পাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা শিক্ষিকা উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, শিক্ষিকার মৃত্যুর খবর শুনে তাসনিম আরা নামে লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছাত্রী তাসনিম। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

তাসনিমের বাবা আবুল কালাম চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখে আমার মেয়ে হাসপাতালে যায়। শিক্ষিকাকে দেখতে এসেই আমার মেয়েটাও চলে গেল…

স্থানীয়দের অভিযোগ, সড়কে ধান ও খড় শুকানোর কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনার পর অনেককে দ্রুত রাস্ত থেকে ধান সরিয়ে নিতে দেখা যায়। রাস্তার ওপর শুকাতে দেওয়া ধানের পাশে ইট দিয়ে চিহ্নও দেওয়া ছিল বলে জানান তারা।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শামিন ইয়াসার জানান, শিক্ষিকা উম্মে কুলসুমকে দুপুর হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মাথায় গুরুত্বর আঘাত ছিল। শিক্ষার্থী তাসনিমকে হাসপাতালে নেওয়া হলে দুপুর ১:৩০ মিনিটের দিকে সেও মৃতু বরণ করেন। ধারণা করছি, আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিকের রক্ত চলাচল ব্যহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। আহত শিক্ষিকা মমতাজকে প্রথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষিকা উম্মে কুলসুম এবং অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরার মর্মান্তিক মৃত্যুতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছি। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষিকার মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে এক ছাত্রীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহত শিক্ষিকার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ধানমাড়াই করা ভ্রাম্যমাণ মেশিন ও অটোরিকশা উদ্ধার করে থানা হফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছটে যান উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি সেখানে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষিকা ও ছাত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সড়কে ধান-খড় শুকানো বন্ধে জনসচেতনতা বাড়াতে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31