IMG-LOGO

শনিবার, ৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন’মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুলফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণবাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসিরচাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার, ৩২ পিস ইয়াবা উদ্ধারনিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধনসাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসকপুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুল

মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুল

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী অবস্থান কোনো বিবেচ্য বিষয় হবে না বলে মন্তব্য করেছেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

তিনি বলেন, “কোনো নেতা বা প্রভাবশালী ব্যক্তি মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে তার পক্ষে কোনো ধরনের সুপারিশ করা হবে না। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৪ জুলাই) বদলগাছী উপজেলা অডিটোরিয়ামে বদলগাছী থানার আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এ সংকট মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহুল আমিন। তিনি বলেন, “মাদক ছাড়ো, না হয় বদলগাছী ছাড়ো।” তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি উপবতি রানী, সাংবাদিকদের পক্ষে এমদাদুল হক দুলু এবং গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ।

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, সাংবাদিক, সুধীজন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930