IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের বিজয়চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন পিপিএমবেলজিয়ামে ভয়াবহ দাবানল, জার্মান সীমান্তে সতর্কতামোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরুচাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতমান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধেরাসিক প্রশাসকের সঙ্গে সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনতানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাপুঠিয়ায় লাইসেন্স ছাড়াই অধিক দামে সার বিক্রি, ৮ বস্তা জব্দরাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন পিপিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন পিপিএম

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএমকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়েছে। অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামগ্রিক কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিশ্বাস এর সভাপতিত্ব মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আ‌রো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বি‌ভিন্ন পদমর্যাদার পুলিশ সদস‌্যবৃন্দ এবং সি‌ভিল স্টাফগণ।

সভায় সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নিকট হতে তাঁদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণ সংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হন এবং উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের জেলার সকল ইউ‌নি‌ট প্রধানবৃন্দের উপ‌স্থি‌তে কনফারেন্স রুমে জুলাই/২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার।

সভাকক্ষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম এর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, ৫ থানার ওসিসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমূলক ও গণমুখী পুলিশিং সেবা নিশ্চিত করা এবং কর্মরত সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

জানা যায়, জুলাই মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, প্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন সেবামুলক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব সূচকে চাঁপাইনাববগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন মো. একরামুল হোসাইন।

পুরস্কার প্রাপ্তির পর অনুভুতি জানতে চাইলে ওসি একরামুল হোসাইন বলেন, এ সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো সদর মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় দায়িত্বশীল থাকার চেষ্টা করি। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, পুলিশের কর্মস্পৃহা, কাজের স্বীকৃতি এবং নৈতিক মনোবল বাড়াতে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। এখন পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা চলে এসেছে। যারা ভালো কাজ করছেন, তাদের আরও বেশি পুরস্কার দেওয়া হবে। যারা অপরাধ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031