IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি

৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক,পাবনা : ৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতে গাড়ির ভাড়া প্রাপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে পাবনা জেলা কার ও মাইক্রোবাস শ্রমিক শাখা। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নভূক্ত এ সংগঠনের শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি মেনে নেবার আহবান জানান।

শহরের স্বাধীনতা চত্বরের সামনে থেকে মঙ্গলবার সকালে এক বিক্ষোভ মিছিল নিয়ে তার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসককে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয় : বাংলাদেশের বিভিন্ন জেলায় রিকুইজিশানের হয়রানী বন্ধ করে নিজ থানা বা জেলাতে রিকুইজিশান করতে বা দিতে হবে, রিকুইজিশানের বিপরীতে সরকার কর্তৃক ভাড়া নিজ জেলায় প্রতিদিন সাড়ে তিন হাজার টাকা প্রদান করতে হবে, ২০১৮ সালের মোটরযান অধ্যাদেশ আইন সংস্কার করে মালিক- শ্রমিক বান্ধব আইন করতে হবে, সরকার কর্তৃক নির্ধারিতআয়কর মওকুফ করে সহনীয় পর্যায়ে আনতে হবে, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে, যতোদিন পর্যন্ত মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ না হয়- ততোদিনপর্যন্ত মোটর ড্রাইভিং লাইসেন্স এর পয়েন্ট কাটা বন্ধ রাখতে হবে এবং কার ও মাইক্রোবাসের ভাড়ায় চালিত মামলা বন্ধ করতে হবে।

কর্মসূচিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ফিরোজ খান, জেলা কার ও মাইক্রোবাস সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক জয়নাল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মিলন খান, ড্রাম ট্রাক ইউনিয়নের সভাপতি ইয়াসিন রুবেল, সুজানগর কার ও মাইক্রোবাস সমিতির সভাপতি উজ্জল খান, কাশিনাথপুর কার ও মাইক্রোবাস সমিতির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, ঈশ^রদী কার ও মাইক্রোবাস সমিতির সাধারন সম্পাদক আরমান হোসেন, ভাঙ্গুড়া কার ও মাইক্রোবাস সমিতির সভাপতি আলহাজ্ব হোসেন, বেড়া কার ও মাইক্রোবাস সমিতির শাহিন, চাটমোহর কার ও মাইক্রোবাস সমিতির রানা হোসেন, আটঘরিয়া কার ও মাইক্রোবাস সমিতির পদ্ম হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ অবিলম্বে তাদের দাবি মেনে নেবার জন্য জেলা প্রশাসককে বীনিতভাবে অনুরোধ জানান। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান স্মারকলিপিটি গ্রহন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ