IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলা
Home >> নগর-গ্রাম >> রাজশাহী >> তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুর গ্রামে শ্রী শ্রী কালীমাতার নামীয় ৫ একর ৪ শতাংশ ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। জবরদখল রোধ ও স্থায়ী সমাধানের দাবিতে নারী, পুরুষ ও বৃদ্ধসহ দুই শতাধিক গ্রামবাসী একযোগে রাস্তায় নেমে প্রতিবাদ ও মানববন্ধন পালন করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শিবরামপুরের মধ্যপাড়া কালীমাতা মন্দিরে সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বী একত্রিত হন। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবরামপুর শালবান্ধাপাড়া দ্বীপের মোড় এলাকায় এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ভগিরো শিবমাতা মন্দির সংলগ্ন বিতর্কিত ধানি জমিতে উপস্থিত হয়ে উক্ত স্থানটির প্রকৃত পরিচয় ও কালীমাতার জমির দালিলিক প্রমান উল্লেখসংবলিত সীমানা প্লাকার্ড স্থাপন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সি.এস, এস.এ এবং আর.এস রেকর্ড অনুযায়ী শিবরামপুর মৌজার জে.এল নং-৫৫, আর.এস খতিয়ান নং-১২৩ এর ৫ একর ৪ শতাংশ জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে নিবন্ধিত। তৎকালীন সময় থেকে হিন্দু সম্প্রদায়ের জিম্মাদার ও সেবায়েতরা জমিটি রক্ষণাবেক্ষণ করে আসছেন এবং বর্তমানেও সেখানে সাধারণ হিন্দু পরিবারগুলো বসবাস, চাষাবাদ ও পূজা-অর্চনা পরিচালনা করছেন।তবে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো শংকরবাটি এলাকার খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও কায়েম আলীর নেতৃত্বে একটি ভুমিদস্যু চক্র ভুয়া দলিল ও সেবায়েতদের ওয়ারিশদের কাছ থেকে জমি ক্রয়ের দাবি তুলে স্থানীয় পরিবারগুলোকে উচ্ছেদের নানা চক্রান্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট সকালে অজ্ঞাত ১৫-২০ জন সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে এসে বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা চালানো হলে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ইতিপূর্বে দেবোত্তর সম্পত্তি রক্ষা ও বহিরাগত সন্ত্রাসীদের তান্ডব বন্ধে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তবে স্থায়ী কোনো সমাধান বা আইনি প্রতিকার না পাওয়ায় তারা আজ বাধ্য হয়ে রাজপথে বিক্ষোভ ও মানববন্ধনে নেমেছেন। আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি ব্যক্তি নামে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ অবৈধ হওয়া সত্ত্বেও ভূমিদস্যুরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা জানান, বিষয়টি অবিলম্বে নিরপেক্ষ তদন্তপূর্বক সরজমিনে খতিয়ে দেখে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।মুঠোফোনে খাইরুল ইসলামকে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031