IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলগাপুর হাটে সরকারি জায়গায় প্রশাসনের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। হাটের ইজারাদারের মৌখিক অনুমতি নিয়ে মো. কবির নামের এক ব্যক্তি এ স্থাপনা নির্মাণ করছেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, হাট চত্বরে পাকা রাস্তার পাশে একটি নিচু জায়গায় পিলার তুলে স্থাপনা নির্মাণের কাজ চলছে। নির্মাণ শ্রমিকরা পিলারের ঢালাই কাজ করছেন। সেখানে উপস্থিত ছিলেন মো. কবির।

নির্মাণকাজের ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, পোল্ট্রি মুরগির দোকান করার জন্য তিনি ঘর নির্মাণের জন্য পিলার তুলছেন। হাট কমিটি মৌখকভাবে তাঁকে এই ঘর নির্মাণের অনুমতি দিয়েছে। তবে সরকারি কোনো দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি স্বীকার করেন।

এই হাটের ইজারাদার নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মো. কবিরকে পিলার তুলতে তিনি অনুমতি দিয়েছেন। ওখানে কোনো দোকান হবে না। পিলার তুলে শুধু পাটাতন দিতে পারবে। প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে সরকারি জায়গা দখল হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওগুলো দখলদারিত্ব কোনো বিষয় না। হাটের ‘ডেভেলপ’ করার জন্য লোক ডেকে ডেকে ওইভাবে করা হচ্ছে।
সাক্ষাতে এসব বিষয় বোঝানো হবে বলে তিনি জানান।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সরকারি জায়গায় কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই দখলের উদ্দেশ্যে স্থাপনা নির্মাণের কাজ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি জানতে পারার সাথে সাথে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্তের জন্য বলা হয়েছে।

স্থাপনাটি সরকারি জায়গায় নির্মাণ করা হলে অবশ্যই বন্ধ করে দেয়া হবে। তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী হাটের ইজারাদার দোকান নির্মাণের অনুমতি দিতে পারেন না। প্রশাসনের অনুমতি নিয়ে হাট চত্বরে আধাপাকা ঘর নির্মাণ করা যেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031