IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্না
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবার

বাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : সীমান্ত অতিক্রম করে ভারতের সীমানায় ঢুকে পড়ায় বাঘা উপজেলার ৫ জনকে আটক করেছে ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় ফেরার পথে তারা আটক হন।

আটকরা হলেন- উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার কলেজ পড়ুয়া ছেলে মোশাররফ হোসেন, ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মন্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও জামাল মন্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। এদের মধ্যে ৩ জন পাট ব্যবসায়ী এবং ২ জন নৌকার মাঝি-মাল্লা রয়েছেন। তার মধ্যে কলেজ ছাত্র একজন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর ওপারে ভারতীয় সীমান্তের বাংলাবাজার থেকে পাট কিনে নৌকায় এপারে ফিরছিলেন তারা। রাতে নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে মাঝি-মাল্লারা বাংলাদেশের সীমানা ভুল করে ভারতের সীমান্তে চলে যান। এসময় ভারতীয় সীমান্তের বিএসএফ পাট বোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন প্রথমে বাংলাদেশ সীমান্তের আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, “তারা আমাদের আয়ত্তে নেই। উপর মহলে যোগাযোগ করতে হবে।”

এদিকে আটকদের পরিবার বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানান। এমপি চাঁদ, বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন বলে পরিবারকে জানিয়েছেন। কিন্তু ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে আটকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে কান্নায় ভেঙে পড়েন নারী-পুরুষরা।

নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী কান্নায় ভেঙে পড়ে বলেন, “আপনারা আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর দ্বিতীয় কোন মানুষ নেই। এই কয়দিন আত্মীয় স্বজনের কাছে ধার নিয়ে সংসার চলছে। এভাবে কতদিন চলবো।”

কলেজ ছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি বলেন, “অভাবের সংসারে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ব্যবসা করে। এবার পার্টনারে দুইজনের সাথে পাট কেনা-বেচা করছিল।”

বাবর আলীর স্ত্রী হেলেনা বলেন, “কোথায় কেমন আছে জানতে পারলে তা-ও শান্তি পেতাম।”
আসাদুলের ভাই সাহারুল ইসলাম জানিয়েছেন, বিজিবি ও বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে নিশ্চিত হয়েছেন, ভূল করে ইন্ডিয়ার সীমান্তে চলে যাওয়ায় বিএসএফ পাট বোঝাই নৌকা সহ তাদের আটক করেছে।

স্থানীয়রা জানান, আটক ৫ জনই এলাকার পরিচিত পাট ব্যবসায়ী ও নৌকার মাঝি। তাদের বিরুদ্ধে চোরাচালানের কোন অভিযোগ নেই।

পরিবারের পক্ষ থেকে দ্রুত তাদের ফেরত পাওয়ার জন্য সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, “এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তে চলে গেছে। দ্রুত ফেরত আনার ব্যবস্থা করা হোক।”

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান প্রথমত কথা বলতে রাজি না হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ নম্বর ব্যাটালিয়ন রাজশাহীর মিডিয়া সেলে যোগাযোগ করতে বলেন। পরে তিনি বলেন,ওপারের (বিএসএফ)সদর খাস মহলের সাথে “পতাকা বৈঠক হয়েছে, কিন্তু ফেরত না দিলে আমরা কি করবো।” তিনি আরো জানিয়েছেন, সীমান্ত ভূল করে ইন্ডিয়ার ২ আড়াই কিলোমিটার ভেতরে চলে গিয়েছিল। মুঠোফোনে বিজিবির মিডিয়া সেলে যোগাযোগ করলে সেখান থেকেও কোন তথ্য পাওয়া যায় নি।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন”পরিবারের পক্ষ থেকে জানানো হয় নি। তবে বিষয়টি জেনেছি। বিজিবির সাথে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করবো।”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031