IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যুনিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদানপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবার

সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবার

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া: নাটোরের সিংড়ায় প্রায় ২০ বছর ধরে সাতটি পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়াত আলী ও তার ছেলেদের বিরুদ্ধে। এতে ওই সাতটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিকল্প একটি পথ ব্যবহার করলেও রাত ৮টার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তারা।

ঘটনাটি উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা যে পথ দিয়ে চলাচল করে আসছিলেন, সম্প্রতি ওই পথের ওপর ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান, কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ সাতটি পরিবারের সদস্যরা চরম সমস্যায় পড়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেশী জিহাদ আলী শেখের সহায়তায় ভুক্তভোগীরা বর্তমানে একটি বিকল্প পথ ব্যবহার করছেন। তবে জিহাদ আলী মালামালের ব্যবসা করায় ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে রাত ৮টার দিকে দরজা বন্ধ করে দেন। ফলে এরপর ওই পরিবারগুলোর বাইরে যাওয়ার আর কোনো পথ থাকে না।

ভুক্তভোগীদের অভিযোগ, এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ-বিচার হলেও তা কার্যকর হয়নি। বরং আয়াত আলী ও তার সন্তানরা প্রভাব খাটিয়ে চলাচলের রাস্তা বন্ধ করা, প্রতিবেশীদের হুমকি-ধমকি দেওয়া এবং বসতভিটা নির্মাণে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে আসছেন। আয়াত আলীর সন্তানদের কেউ কেউ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা যায়নি।

সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান বলেন, “২০১৮ সালে আমি স্থায়ীভাবে মার্কেট নির্মাণ করি। ২০১৯ সালে মাপের পর রাস্তা বাদ দিয়ে পাঁচ ফুট জায়গা তার সীমানায় যায়। তখন স্থানীয়ভাবে তার সুবিধার কথা বিবেচনা করে মানবিক কারণে আমি শূন্য দশমিক ৫৫ শতক জায়গা বিক্রি করে দিই। এভাবে চলার একপর্যায়ে প্রায় দেড় বছর আগে সে আমার জায়গাসহ রাস্তা দখল করে বসতভিটা নির্মাণ করে। বারবার নিষেধ করলেও তা মানেনি। সম্প্রতি রাস্তা পুরোপুরি বন্ধ করার জন্য প্রাচীর নির্মাণ এবং ইটের গাঁথুনি দিয়ে দরজা তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “গত এক বছর ধরে আমি দোতলার কাজ করতে পারছি না। শ্রমিকদের হুমকি-ধমকি দেওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের কারণে ভয়ে কেউ কাজ করতে আগ্রহী নয়। আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই।”

কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, “আমার সন্তান নেই। কোনো গণ্ডগোল ভালো লাগে না। হজ্ব করে এসেছি, নিরিবিলি থাকতে চাই। কিন্তু প্রতিবেশী আয়াত আলী আমাদের ওপর জুলুম করছেন। আমরা সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে আয়াত আলী বলেন, তার বাড়ির সীমানায় তিন ফুট জায়গা রয়েছে। তবে সাত পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের বিষয়ে তিনি কোনো স্পষ্ট সদুত্তর দিতে পারেননি।

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির নেতা আ. মমিন সরকার ও আ. জলিল বলেন, বিষয়টি নিয়ে দ্রুত উভয়পক্ষকে বসিয়ে সমাধান করা প্রয়োজন। দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা আরও বড় সমস্যার কারণ হতে পারে।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “বিষয়টি সরেজমিন পরিদর্শন করে উভয়পক্ষকে আইনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031