IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরা

নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরা

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: ‘বল বীর—বল উন্নত মম শির’—কাজী নজরুল ইসলামের কালজয়ী পঙ্‌ক্তিতে মুখর হয়ে উঠেছিল নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তন। কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, নৃত্য আর চিত্রাঙ্কনে নিজেদের প্রতিভার জানান দেওয়া শিক্ষার্থীদের নিয়ে শেষ হলো উপজেলা পর্যায়ের ‘নজরুল বর্ষ’ উদযাপন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নজরুল বর্ষকে ঘিরে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায় বিদ্রোহী কবির কবিতা, মঞ্চে উঠে আসে নজরুলসংগীত ও নৃত্যের ছন্দ। পাশাপাশি চিত্রাঙ্কনের রঙে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলে নিজেদের ভাবনা ও সৃজনশীলতা।

প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি, ‘খ’ বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং ‘গ’ বিভাগে একাদশ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন—বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হাতে নিয়ে বিজয়ীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাঁসি; আর অন্যদের চোখে ছিল পরেরবার আরও ভালো করার প্রত্যয়।

এর আগে গত ৩১ আগস্ট সোমবার উপজেলা পর্যায়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘বল বীর—বল উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির—ওই শিখর হিমাদ্রির’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ