IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধনগোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৭২ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার ( ৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশদের দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে এ বাইসাইকেল প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এই বাইসাইকেল হস্তান্তর করেন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান পিপিএম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।

বাইসাইকেল বিতরণকালে মোস্তাফিজুর রহমান এমপি বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বাইসাইকেল বিতরণের ফলে তাঁদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তাঁরা দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে পারবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930