ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ ” পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে
জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ,শ্যাম্পু,সাবান,গুড়া সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ৯ টায় মতি সাহেবের ঘাট জামে মসজিদের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।
হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মানবস্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো- সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া। প্রতিদিন আমরা দরজার হাতল, মুঠোফোন, টাকার নোট, যানবাহনের হাতলসহ বিভিন্ন বস্তু স্পর্শ করি। এসবের মাধ্যমে হাতে জীবাণু জমতে পারে।
পরে সেই হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করলে কিংবা খাবার গ্রহণ করলে জীবাণু শরীরে প্রবেশের সুযোগ পায়। ফলে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে। তিনি আরো বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। বাংলাদেশ স্যানিটেশনে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে করোনাভাইরাসজনিত সংক্রমণে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষতি সাধিত হলেও বাংলাদেশে এ রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।



