IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে ড্যাফোডিলের চার রোভার স্কাউট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ রাজধানী ঢাকা ৪ জন সদস্য প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ১৫০ কিলোমিটার পরিভ্রমণে অংশ নিতে যাচ্ছেন।

২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে তাঁদের এই যাত্রা। পরিভ্রমণটি শুরু হবে ঢাকার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটি থেকে। নির্ধারিত পথ ধরে গাজীপুর হয়ে টাঙ্গাইলেরপাহাড়কাঞ্চনপুরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি ‘বীর উত্তম সুলতান মাহমুদ’-এ পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হবে এই যাত্রা।

রোভার স্কাউট প্রোগ্রামের অংশ হিসেবে পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের পাশাপাশি তাঁদের লক্ষ্য রোভার স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের পথে এগিয়ে যাওয়া। এই পরিভ্রমণে অংশ নিচ্ছেন দলনেতা মোঃ জাওয়াদুল ইসলাম, সহকারী দলনেতা মোঃ আরিফ রায়হান রিফাত এবং সদস্য মোঃ শামসাদ হোসাইন ও শেখ মোহাম্মদ সদরুল ইমাম আদিব।

তাঁরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, পৌরকৌশল, আইন এবং জনস্বাস্থ্য বিভাগের শিক্ষার্থী।পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিন ড্যাফোডিল স্মার্ট সিটি থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তাঁরা। এরপর আশকোনার হজ ক্যাম্পে রাত্রিযাপন করবেন। দ্বিতীয় দিন বিমানবন্দর থেকে জিরাবো বাজার হয়ে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাকে পৌঁছানোর কথা রয়েছে।

পরবর্তী দিনগুলোতে মির্জাপুর উপজেলা পরিষদ, মহেড়া জমিদার বাড়ি, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় ও বসাইল বাজার অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেন তাঁরা। এই পরিভ্রমণের বিশেষ দিক হলো, চার রোভার স্কাউট তাঁদের স্যাশে সামাজিক ও পরিবেশগত সচেতনতামূলক বিভিন্ন বাণী বহন করবেন। মোঃ শামসাদ হোসাইনের স্যাশে থাকবে, “দুর্নীতিকে না বলুন, দেশের কল্যাণ বয়ে আনুন।” শেখ মোহাম্মদ সদরুল ইমাম আদিবের বার্তা, “দূষণকে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন।” মোঃ আরিফ রায়হান রিফাত বহন করবেন, “জ্বালানি বাঁচলে, ভবিষ্যৎ বাঁচবে।” আর দলনেতা মোঃ জাওয়াদুল ইসলামের স্যাশে থাকবে, “প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ রক্ষা করুন।”এসব বার্তার মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব, দূষণ প্রতিরোধ, জ্বালানি সাশ্রয় এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করবেন।

তাঁদের এই উদ্যোগের মধ্য দিয়ে পরিভ্রমণ কেবল একটি নির্ধারিত পথ অতিক্রমের কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; বরং মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ারও একটি সুযোগ তৈরি হবে। স্কাউটিংয়ে পরিভ্রমণ শুধু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার নাম নয়। এর মাধ্যমে একজন রোভার স্কাউটের নেতৃত্ব, শৃঙ্খলা, ধৈর্য, আত্মনির্ভরশীলতা ও দলগতভাবে কাজ করার সক্ষম-যোগ তৈরি হয়।

যাত্রাপথের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ চার সদস্যের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলে তা তাঁদের নির্ধারিত ব্যাজ ও অ্যাওয়ার্ড অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে তাঁদের এই যাত্রা তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, পরিবেশ সংরক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930