IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, রোনালদো কোথায়?চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশাব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনেরজাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার

রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে এ্যালকোহল এবং বাংলা মদ উদ্ধার করেছে।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদক উদ্ধার করা হয়। এঘটনায় সোমবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল এলাকা থেকে কাশিমপুর চারাপাড়া গ্রামের ইয়াদুল সরদারের ছেলে রাসেল সরদার (১৯),বাহাদুরপর গ্রামের দুলাল সরদারের ছেলে সবুজ সরদার (২৪),একই গ্রামের মীর হোসেনের ছেলে আহম্মদ আলী (৩১) এবং এনায়েতপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২৪) কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে মাদক জাতীয় তিন লিটার এ্যালকোহল উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার জালালাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের রাজ প্রামানিকের ছেলে আব্দুর রহমান প্রামানিক (৬৩) কে আটক করা হয়। এসময় আব্দুর রহমানের বাড়ী তল্লাশী করে সাড়ে ৪লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এঘটনায় সোমবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ