IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, রোনালদো কোথায়?চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশাব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনেরজাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তিবাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’
Home >> কৃষি >> টপ নিউজ >> চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশা

চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশা

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান, চারঘাটে : রাজশাহীর চারঘাটে চলতি মৌসুমে রোপা আমনের সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজ আর সোনালী রঙের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। গত কয়েক বছরের তুলনায় এবার পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এবং অনুকুল আবহাওয়ার কারনে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে কৃষকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমনের চাষ হয়েছে। দিগন্ত বিস্তৃত মাঠে এখন বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই শুরু হবে কাক্সিক্ষত ধান কাটা ও মাড়াইয়ের উৎসব।

উপজেলার নিমপাড়া ও ইউসুফপুর এলাকার কয়েকজন আমন চাষির সঙ্গে কথা বলে জানা যায়, মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও পরবর্তীতে আবহাওয়া ধান চাষের উপযোগী হয়ে ওঠে। তা ছাড়া নিবিড় পরিচর্যা ও উপশী জাতের ধান রোপণ করায় এবার গাছের বৃদ্ধি ও শীষের গঠন বেশ ভালো হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার বিঘা প্রতি কাক্সিক্ষত ফলন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, এ বছর ধানের গাছ ও শীষ দেখে মনে হচ্ছে ফলন খুব ভালো হবে। পোকা-মাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় কীটনাশক খরচও কিছুটা বেঁচেছে। বাজারে যদি ধানের ন্যায্য দাম পাই, তবে এবার লাভবান হতে পারব।

নিমপাড়া ইউনিয়নের বাসিন্দা আবুসাইদ বলেন, রোপা আমন চাষে বাড়তি সেচ না লাগাই ফসল মাঠ জুড়ে বইছে আনন্দ। ধানের শীষে কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। আবহাওয়াসহ সবার্কিক ভাবে রোপা আমন চাষে অনুকুল পরিবেশ থাকায় এবার বাম্পার ফলন আশা করছি। ধানের ন্যায্য মুল্য পেলে সামনের মৌসুমে আরো কৃষক রোপা আমন চাষেআগ্রহী হবেন।

এ বিষয়ে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, চলতি মৌসুমে বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। সুষম সারের ব্যবহার, পরিমিত সেচ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে এবার ফলন বেশ ভালো হবে বলে আশা করা হচ্ছে। ধান কাটা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা তাদের কাক্সিক্ষত ফসল ঘরে তুলতে পারবেন।

নবান্নের আগমনকে সামনে রেখে চারঘাটের কৃষাণ-কৃষাণীরা এখন ধান কাটার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সোনালী ধানের ফলনে পুরো উপজেলায় বইছে আনন্দের আমেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ