ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় জালালউদ্দিন (৭৫)নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে।
সোমবার বিকেলে রহনপুর-ভোলাহাট আন্ত: উপজেলা সড়কের মিনিবাজারে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে ও দলদলি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল জানান, ওই বীর মুক্তিযোদ্ধা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরে যাওয়ার সময় ওই স্থানে মোটরসাইকেল -পাওয়ার টিলার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ওই বীর মুক্তিযোদ্ধা গুরুতর আহত হলে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাওয়ার টিলার জব্দ করা হয়েছে। অটোরিকশা ও চালক পলাতক রয়েছে।



