IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> ‘৭ ফুটের সেই রাজ্জাককে আর আমরা ফিরে পাবো না’

‘৭ ফুটের সেই রাজ্জাককে আর আমরা ফিরে পাবো না’

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দূর দিনের সেই রাজ্জাক, ৭ ফুটের সেই রাজ্জাককে আর আমরা ফিরে পাবো না। যাকে আমরা দেশের ও দলের দূর দিনে সব সময় পাশে পেয়েছি। আন্দোলন সংগ্রামে যে মানুষটি কখনও পিচপা হননি। যাকে যখন ডেকেছি, তখনই পাশে পেয়েছি।

শনিবার বেলা ১১টায় রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বরতœ উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, তাই বাংলাদেশকে আরো এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশরতœ থেকে বিশ্বরতœ হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন, তার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, আমাদের প্রিয় বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি জামায়াত-শিবিরের প্রেতাত্মারা। তবে দেশের মানুষ বোঝে শেখ হাসিনার বিকল্প নেই। সেজন্য জনগণ তাদের প্রতিহত করছে, দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি।

মরহুম আব্দুর রাজ্জাক সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরো বলেন, আমি ১ মার্চ যখন এসেছিলাম। তখন আমার বাসায় আমার ¯েœহের ছোট ভাই আব্দুর রাজ্জাকের পায়ে ব্যান্ডিজ দেখে বলেছিলাম, পায়ে কি হয়েছে।

তিনি বলেন, অপারেশন করেছি। ভালো হয়ে গেছে। ধুলো, বালি যাতে না পড়ে তাই ব্যান্ডিজ করে রেখেছি। সেদিন রাত ৯টা পর্যন্ত রাজশাহী বিমানবন্দর পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে এসেছে। রাত ১১টায় তাঁর মৃত্যুর সংবাদ পাই। এ চেয়ে দুঃখের আর কি হতে পারে?

রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ প্রতাপ চন্দ্র মুন্ডার সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মজুমদার।

রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, প্রয়াত রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে ও মেয়েসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31