IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত তরিকুল ইসলাম (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কালনা বিষ্ণুপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

রোববার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের জিয়াবাজার হারুনের ইটভাটার সামনে সংঘটিত দূর্ঘটনার পর মহাদেবপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা জানান, নিহত তরিকুলের পরিবার অত্যন্ত গরীব হওয়ায় রাতে নওগাঁ পুলিশ সুপারের সাথে কথা বলে ময়না তদন্ত ছাড়াই তাকে দাফনের অনুমতি নেয়া হয়েছে। তার পরিবার এব্যাপারে থানায় মামলা করতে রাজি হননি বলেও তিনি জানান।

উল্লেখ্য, রোববার (৪ এপ্রিল) বিকেল ৩ টায় নজিপুর থেকে মহাদেবপুর আসার পথে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ ০৪-০৩২১) মহাদেবপুর উপজেলার জিয়াবাজার হারুনের ইটভাটার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে একটি যাত্রীবাহী অটোচার্জারকে ধাক্কা দিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশের কয়েকফুট ভদুভাগ হয়ে যায়। বাসের ও অটোচার্জারের ২০ জন যাত্রী মারাত্মক আহত হন। কারো মাথা কেটে যায়, কারো পা ভেঙ্গে যায়, কারো হাত, কারো দাঁত ভেঙ্গে যায়। এদের মধ্যে ১১ জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আশংকাজন অবস্থায় চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরা হলেন, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কালনা বিষ্ণুপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫), বাসের সুপারভাইজার উত্তরগ্রাম গ্রামের ছলিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩২), সফাপুর ইউনিয়নের পবাতৈড় গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে আফসার আলী (৬৫) ও নওগাঁ শহরের কুমারপাড়া মহল্লার আক্কাস আলীর ছেলে গোলাম মোস্তফা (৩৫)।

গুরুতর আহতরা হলেন, নওগাঁ শহরের আশিকুর রহমানের ছেলে আশরাফ আলী (২১), তোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম (৩৫), মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের মিঠুর স্ত্রী শাহিনা বেগম (২১), মহিনগর গ্রামের আখের আলীর ছেলে নাহিদ (২৫), সোলাইমান আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৫), পত্নীতলা উপজেলার বেঙডোম গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও দোঁচাই গ্রামের গণেশ চন্দ্র মন্ডলের ছেলে বিপ্লব কুমার মহন্ত (৫০)।

খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। মহাদেবপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

মহাদেবপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতা খোরশেদ আলম জানান, বাসের ষ্টিয়ারিং ও ব্রেক ফেল করায় ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারায়। কিন্তু ওই বাসের যাত্রী মারাত্মক আহত গোলাম মোস্তফা জানান, বাস চলন্ত অবস্থায় ড্রাইভার দীর্ঘক্ষণ ধরে মোবাইলফোনে কথা বলছিলেন। যাত্রীরা তাকে বার বার শতর্ক করা সত্ত্বেও তিনি কথা বলা বন্ধ করেননি। এক হাতে ষ্টিয়ারিং চালানোর ফলেই এই দূর্ঘটনা ঘটে বলে তিনি দাবী করেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, গাড়ীটি জব্দ করা হবে। তবে ড্রাইভারকে পাওয়া যায়নি। এব্যাপারে কেউ মামলা দায়ের করেনি বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31