ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় কোভিড-১৯ করোনার বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত। এর ধারাবাহিকতায় শনিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার নজিপুর বাস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন, পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা।
স্বাস্থ্যবিধি মেনে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত দোকান পাট খোলার নির্দেশনা থাকলেও অনেক দোকান ৫টার পরেও খোলা রাখায় তাদের কে কঠোর সতর্কীকরণ করেন। এসময় পথচারীদের মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। অযথা ঘোরাঘুরি, সমাগম না করে বাড়ী ফিরে যাওয়ার নির্দেশ দেন।


