IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় বটগাছের উপর থেকে মধ্যবয়স্ক মানসিক প্রতিবন্ধী মহিলা উদ্ধার

নওগাঁয় বটগাছের উপর থেকে মধ্যবয়স্ক মানসিক প্রতিবন্ধী মহিলা উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : শহরের ভবানীপুর এলাকার মাজারতলী বটগাছের প্রায় ৭০ফুট উচ্চতায় অবস্থান করা একটি ডাল থেকে দুই সন্তানের জননী মানসিক প্রতিবন্ধী শিল্পি খাতুন (৪২) কে অভিযান চালিয়ে উদ্ধার করেছে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।

রোববার সন্ধ্যা ৬ টার দিকে এ অভিযানটি পরিচালনা করে অক্ষত অবস্থায় শিল্পি খাতুনকে উদ্ধার করেন ফায়ারসার্ভিস সদস্যবৃন্দ।

জানা যায়, মানসিক প্রতিবন্ধী দুই সন্তানের জননী শিল্পি খাতুনকে তার বাবার বাড়ি এলাকা শহরের ভবানীপুরের মাজারতলী বটগাছের প্রায় ৭০ফুট উঁচু একটি ডালে দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি নিয়ে আলোরণ সৃষ্টি হলে নওগাঁ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দিলে ফায়ারসার্ভিস এর ৪টি ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করে বুঝিয়ে মহিলাকে নামিয়ে আনার চেষ্ঠায় ব্যর্থ হলে পরে সুকৌশলে অবস্থান করা সেই ডালে রশি দিয়ে বেঁধে ফেলে এবং তাকে অক্ষত অবস্থায় ফায়ার সার্ভিস এর সদস্যদের প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের অভিযানে দুই সন্তানের সেই জননীকে উদ্ধার করা হয়।

নওগাঁ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম এর দিক নির্দেশনা ও স্টেশন অফিসার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে উদ্ধার অভিযানটিতে ফায়ার সার্ভিস এর মোট ৪টি ইউনিটে ১৫জন কর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নওগাঁ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার জাহিদুল ইসলাম বলেন, মানসিক প্রতিবন্ধী মহিলার বিষয়টি জানতে পেরেই সিনিয়র স্টেশন অফিসার জনাব শফিউল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় উদ্ধার অভিযান পরিচালনা করে নওগাঁ ফায়ারসার্ভিস এর সদস্যদের প্রচেষ্টায় অক্ষত অবস্থায় মধ্যবয়ষ্ক দুই সন্তানের সেই জননী শিল্পি খাতুনকে উদ্ধার করে তার নওগাঁ সদর হাসপাতালে স্বজনসহ প্রাথমিক পরিক্ষার জন্য ভর্তির মাধ্যমে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, সরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানের পাশাপাশি ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনসাধারণের প্রয়োজনে নওগাঁ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বদায় প্রস্তুত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31