IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> নগর-গ্রাম >> করোনার মধ্যেও মহাদেবপুরের গরুহাটে ব্যাপক অনিয়ম, নিরব প্রশাসন

করোনার মধ্যেও মহাদেবপুরের গরুহাটে ব্যাপক অনিয়ম, নিরব প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন ব্যাপক তৎপরতা দেখালেও গরুছাগলের হাটে তাদের কার্যকর কোন উদ্যোগ নেই। ফলে এখানকার হাটগুলো এখন করোনাভাইরাস ছড়ানোর হটস্পটে পরিণত হয়েছে। অবাধে হাটগুলো চালু থাকায় সরকারের ঘোষিত কঠোর লকডাউনের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। প্রশাসন বলছেন, অর্থনীতিকে সচল রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত সময়ের জন্য হাটবাজার খুলে দেয়া হয়েছে।

সরকারী নির্দেশ উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে হাটগুলো। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে উপজেলা সদরের গরু ও ছাগলের হাটে গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ের মত খুব স্বাভাবিকভাবেই চলছে হাট। অসংখ্য ক্রেতা বিক্রেতায় পূর্ণ হাটের পুরো এলাকা। বেশীরভাগের মুখে মাস্ক নেই। গায়ে গা লাগিয়ে নির্বিঘ্নে চলছে কেনাবেচা। হাটের কোথাও হাতধোয়ার জন্য পানি বা সাবান পাওয়া গেলনা। হাটুরেরা জানালেন, সকাল থেকে এখানে কেউ মাস্ক বিতরণের জন্যও আসেননি। স্বাস্থ্যবিধি মানার জন্য কেউ মাইকিংও করেননি। হাটের কোথাও করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে কোন পোষ্টার, ব্যানার, সাইনবোর্ড, বিলবোর্ড কিছুই টাঙ্গানো হয়নি।

এই দু:সময়েও হাটুরেরা হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করলেন। প্রতিটি ছাগলের জন্য সর্বোচ্চ দেড়শ’ টাকা ও প্রতিটি গরুর জন্য সর্বোচ্চ চারশ’ টাকা খাজনা নেয়ার বিধান থাকলেও এখানে ছাগলের দাম অনুযায়ী দুশ’ থেকে পাঁচশ’ টাকা ও গরুর জন্য পাঁচশ’ পঞ্চাশ টাকা করে নেয়া হচ্ছে। কিন্তু তাদেরকে সে টাকার রশিদ দেয়া হচ্ছেনা। হাটের কোথাও টোল আদায়ের রেট টাঙ্গানো হয়নি। ফলে গ্রামের সাধারণ ক্রেতারা জানতেই পারছেন না তাদের কাছ থেকে বেশী টোল নেয়া হচ্ছে কিনা।

উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলেফ উদ্দিনের ছেলে আকাশ রহমান অভিযোগ করেন যে, তিনি খুব ছোট দুটি ছাগলের বাচ্চা কিনেছেন মাত্র তিন হাজার আটশ’ টাকায়। তার কাছ থেকে খাজনা নেয়া হয়েছে চারশ’ টাকা। তাকে যে রশিদ দেয়া হয়েছে তাতে ছাগলের দাম লেখা হলেও খাজনার পরিমাণের স্থানে কিছু লেখা হয়নি। এছাড়া রামচন্দ্রপুর গ্রামের মুকুল হোসেন, বাগডোব গ্রামের আব্দুল কুদ্দুস, পৈতা গ্রামের একাব্বর হোসেন, কৃষ্ণগোপালপুর গ্রামের সুমন, বিনোদপুর গ্রামের রবিউল ইসলাম, দুলাল প্রমুখ জানান, তারা গরু কেনার পর প্রতিটির জন্য খাজনা নেয়া হয়েছে পাঁচশ’ পঞ্চাশ টাকা। কিন্তু রশিদে খাজনার পরিমাণ লেখা হয়নি।

হাটেই সঙ্গীদের নিয়ে খাজনা আদায় করছিলেন ইজারাদার এমদাদুল হক। জানতে চাইলে তিনি বললেন, লকডাউনের মধ্যে গরুছাগলের হাট চলবে কিনা তা সাধারণের জানা ছিলনা। তাই ইউএনও তাকে মাইকিং করে হাটুরেদের ডেকে হাট লাগাতে বলেছেন। তবে হাটে স্বাধ্যবিধি মানা হচ্ছেনা কেন সে বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। অতিরিক্ত টোল আদায়ের কথা স্বীকার করে তিনি বলেন, করোনায় হাটে লোকজন কম আসায় নির্ধারিত হারে টোল আদায় করলে তাদের বিপুল অংকের টাকা লেকসান গুণতে হবে।

উপজেলা হাটবাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অর্থনীতির চাকা সচল রাখতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হাটবাজারগুলো খোলা রাখতে বলা হয়েছে। তবে অবশ্যই প্রত্যেককে ছয়ফুট দূরে দূরে অবস্থান করতে হবে। বিষয়টি মানা হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য প্রতিটি ইউনিয়নে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করে দেয়া হয়েছে। মহাদেবপুর সদর হাটে এসব কিছুই মানা হচ্ছেনা জানালে তাঁর নির্দেশে তাৎক্ষণিক তদারকি কমিটির সদস্যরা হাট পরিদর্শন করেন।

কমিটির সদস্যরা বিকেল সোয়া তিনটায় হাটে গিয়ে অভিযোগগুলোর সত্যতা পেলেও ইজারাদারের বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণ করেননি। কমিটির সভাপতি উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, বিষয়টি তারা ইউএনওকে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31